জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চাটখিলে চোরাই দলের ৪ সদস্যকে গ্রেফতার



 চাটখিল থানা পুলিশের উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে , চোরাই দলের ৪  সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের ১৫ই জানুয়ারি (সোমবার) আদালতে  সোপার্দ করা হলে, আসামি মোঃ শাহাদাৎ হোসেন (জাবেদ) ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান,গত ১৪ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই চক্রের সদস্য মোঃ ফারুক হোসেন (২৬), পিতা-মাসুদ আলম,সাং পূর্ব পরকোট ((হাঁশারী বাড়ী), মোঃ শাহাদাৎ হোসেন ওরফে জাবেদ (২১), পিতা-মৃত শাহজাহান,সাং পূর্ব পরকোট (জিন্নত আলী বেপারী বাড়ী),মোঃ রকি (২২), পিতা-মোঃ হোসেন, সাং- পূর্ব পরকোট (জিন্নত আলী ব্যাপারী বাড়ী), মোঃ সাইফুল ইসলাম পলাশ (২৬), পিতা-মোঃ শফিক উল্লাহ, সাং পূর্ব পরকোট হিজ্বের বাড়ীদের গ্রেফতার করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, গত ৪ জানুয়ারি পূর্ব পরকোর্ট জিন্নাত আলী বেপারী বাড়ীর আঃ রহিমের বসত ঘরে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় আব্দুর রহিম লিখিত অভিযোগ দায়ের করলে, চাটখিল থানার মামলা নং- ৬, তাং- ১৪/০১/২৪ ইং, ধারা- ৪৫৭/৩৮০ দঃবি রুজু করা হয়। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের আদালতের সোপর্দ করা হলে, তারা ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।


উল্লেখ্য গত কয়েকদিন যাবত চাটখিল থানার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


Tag
আরও খবর