জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কোম্পানীগঞ্জে কুখ্যাত ডাকাত মিশনকে গ্রেফতার

নোয়াখালী কোম্পানীগঞ্জ মুছাপুর ইউনিয়ন থেকে মিশন (৩৮)নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার বিকাল ৪টায় মুছাপুর ইউনিয়নের ছোট ধলি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন (মিশন) মুছাপুর ৫নং ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।


তার নামে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। মিশন এইসব মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করতে গেলে তার সঙ্গীরা তাকে রক্ষা করার জন্য পুলিশের উপর গুলিবর্ষণ করে এবং আসামী মিশনের হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। ডাকাতদের গুলিবর্ষণ এর বিপরীতে পুলিশ এক রাউন্ড শর্টগানের গুলি ফাঁকা বর্ষণ করে। এই ঘটনায় তিনজন পুলিশ ও আসামি মিশন পায়ে আঘাতপ্রাপ্ত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান।


পুলিশ কর্তৃক জানা যায়, পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হচ্ছে। উক্ত আসামি বিভিন্ন জনের ছত্রছায়ায় থেকে তার অপকর্ম করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে তার অপকর্মের মূল সহযোগীদের এবং অন্যান্য সঙ্গী ডাকাতদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাকে গ্রেফতারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছে।

আরও খবর