জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সোনাইমুড়িতে যারা জামানত হারিয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়েছেন।মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তাদের দলীয় স্বতন্ত্র প্রার্থী ছাড়া সব প্রার্থীই জামানত হারিয়েছেন।


নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।  জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  আনুষ্ঠানিকভাবে জেলার ছয় আসনের ফল ঘোষণা করেন।


ফলাফলে দেখা যায় নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনটিতে মোট ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তারমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের এইচ এম ইব্রাহিম পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট, বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওবায়েদ ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৩ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের একেএম সেলিম ভূঁইয়া ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২৮১৯ ভোট, গণফ্রন্টের মো. খোরশেদ আলম মাছ প্রতীকে পেয়েছেন ৯৭৭ ভোট।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মমিনুল ইসলাম মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৮৮৯ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শাহ আলম চেয়ার প্রতীকে পেয়েছেন ২০৯১ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. হারুন-অর-রশিদ (মশাল) প্রতীকে পেয়েছেন ১৮১০ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম ছাড়া বাকি সবাই জামানত হারিয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ২১০টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৫৫৪টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৭৬৪টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার হলো ৪৪ দশমিক ৮৯ শতাংশ। 


নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনটিতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন। তারমধ্যে ১১৮ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম পেয়েছেন ৫৬ হাজার ১৮৬টি ভোট, আতাউর রহমান ভূঁইয়া মানিক (কাঁচি প্রতীক) পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট, জাসদের নাইমুল আহসান (মশাল) পেয়েছেন ৩৬৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আবুল কালাম আজাদ (টেলিভিশন) পেয়েছেন ২১৭ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রবিউল হোসাইন (ছড়ি) পেয়েছেন ১৫৯ ভোট, জাতীয় পার্টির তালেবুজ্জামান (লাঙ্গল) পেয়েছেন ৭৫২ ভোট ও বাংলাদেশ কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম (হাতঘড়ি) পেয়েছেন ১৬১ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক ছাড়া বাকি সবাই জামানত হারিয়েছেন। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল এক লাখ ১০ হাজার ৭০৩টি, বাতিল হওয়া ভোটের সংখ্যা তিন হাজার ৩২৬টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ১৪ হাজার ২৯টি এবং প্রদত্ত ভোটের শতকরা হার হলো ৩১ দশমিক ৬৩ শতাংশ।

আরও খবর