জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিএনপি ও তাদের সমমনা দলগুলো আন্দোলনে পরাজিত হয়ে ভোট বর্জন করেছে।-ওবায়দুল কাদের

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না, বাংলাদেশে এটা আবারও প্রমাণিত। নির্বাচন বিরোধীরা আন্দোলনেও ব্যর্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে শিশুসহ মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে।

তিনি আরও বলেন, আমি এ পর্যন্ত ঢাকায় খবর নিয়েছি এবং আমার নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক নারী পুরুষ স্বতঃস্ফুর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে তা প্রমাণ করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো আন্দোলনে পরাজিত হয়ে ভোট বর্জন করেছে। ভোটাররাই তাদেরকে বর্জন করেছে।


তিনি রোববার সকাল ১০টায় তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমীতে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি তার পিতা-মাতার কবর জিয়ারত করেন।

তিনি আরও বলেন, প্রচন্ড শীত উপেক্ষা করেও মা-বোনেরা বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছেন। তা দেশী-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।


ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এতদিন সকলে শুনেছেন নির্বাচনে অংশগ্রহণমূলক, ফ্রী ও ফেয়ার হবে না এখন সকলে দেখতে পাচ্ছেন জনগণের স্বতঃস্ফুর্ত ও কনকনে শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের স্বার্থকতা, গণতন্ত্রের সৌন্দর্য।

আরও খবর