জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বিএনপির আন্দোলন ভূয়া, ধর্মঘট ভূয়া, তারা সব ক্ষেত্রে ফাউল করে লাল কার্ড পেয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৭ জানুয়ারী ফাইনাল খেলা হবে। ১৮৯৬ জন খেলোয়াড় নিয়ে ফাইনাল খেলা হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে নির্বাচনকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামীলীগকে বাঁচাতে হবে।

তিনি বলেন, বিএনপির ২৮ তারিখ ভূয়া, আন্দোলন ভূয়া, ধর্মঘট ভূয়া, তারা সব ক্ষেত্রে ফাউল করে লাল কার্ড পেয়েছে। তারা এখন কি করবে। নির্বাচনে যারা বাধা দিবে তাদের খবর আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিপক্ষ প্রার্থী যতই ছোট-বড় হোক তাদের সাথে ভালো আচরণ করবেন। হুমকি ধমকি দিবেন না। আগামী ৭ তারিখে দলে দলে এসে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন, এটা আমার অনুরোধ।

তিনি বলেন, ২৮ অক্টোবর মির্জা ফখরুল, আমির খসরু ও মির্জা আব্বাস মঞ্চে বসা ছিল। ৩৪ জন সাংবাদিককে পিটিয়েছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হত্যা করেছে। তারা ফৌজদারি অপরাধ করেছে, তারা জেলে থাকবে না কে থাকবে?

তিনি বলেন, আন্দোলনের নামে যারা ককটেল বিষ্ফোরণ ঘটাচ্ছে, গাড়ি পুড়াচ্ছে, গাড়িতে ঘুমন্ত হেলপারকে ঘুমন্ত অবস্থায় আগুন দিয়ে হত্যা করেছে, ট্রেনে আগুন লাগিয়ে মায়ের কোলে শিশুসহ ৪জনকে পুড়িয়ে মেরেছে, তাদের ক্ষমা নেই।

ওবায়দুল কাদের শুক্রবার তাঁর নোয়াখালী-৫ নিজ নির্বাচনী এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। কোম্পানীঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইব্রাহীম, জেলা আওয়ামীলীগ নেতা গোলাম শরীফ চৌধুরী পিপুল, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফখরুল ইসলাম রাহাত, বসুরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর প্রমুখ।

তিনি বলেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মত একজনও ভালো নেতা নেই? তাদের নেত্রী খালেদা জিয়া দন্ডিত, তারেক রহমান টেমস্ নদীর পাড়ে বসে লম্বা লম্বা কথা বলছে। ট্যাক্স ফাঁকির দায়ে তার সাজা হয়ে গেছে। সে দন্ডিত ও দূর্ণীতিগ্রস্থ ব্যক্তি। সেখান থেকে বসে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। জনগণ তাদের এ আন্দোলনে সাড়া দিবে না। তাদের অসহযোগ আন্দোলনের কথা শুনে ঘোড়ারও হাসি পায়।

তিনি আরো বলেন, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। নেত্রী গোলপগঞ্জে গেছেন, সিলেট সফর করেছেন। সিলেটে জনসভা করেছেন। সেখানে সরকারী কর্মকর্তাদের প্রটকল নেন নাই। গাড়ীতে জাতীয় পতাকা ব্যবহার করেন নাই। তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেন নাই, আচরণ বিধি মেনে তিনি তার নির্বাচনী সফর সম্পন্ন করেছেন। আমিও আজকে আমার সফরে নির্বাচনী এলাকায় পথ সভায় গাড়ীতে জাতীয় পতাকা ব্যবহার করি নাই।  

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারাও নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করবেন না।

ওবায়দুল কাদের বলেন, ক্রস ড্যাম নির্মাণ, নোয়াখালী খাল খনন, নোয়াখালী-৫ নির্বাচনী এলাকায় বেকার ছেলে-মেয়েদের চাকুরীর জন্য হয়ত আল্লাহ আমাকে বেঁচে রেখেছেন। আমি আগামী ৭ জানুয়ারী পুনরায় এমপি নির্বাচিত হলে এগুলো শেষ করতে সর্বাত্মক চেষ্টা করে যাব।

আরও খবর