জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বেগমগঞ্জ মেয়ে হত্যার আসামি মা গ্রেপ্তার

বেগমগঞ্জ মেয়ে হত্যার আসামি মা গ্রেপ্তার



বেগমগঞ্জ মেয়ে হত্যার আসামি মা গ্রেপ্তার


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।


গ্রেপ্তার মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম এম এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। ভিকটিমের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি) অন্য পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। যার কারনে ভিকটিমের বাবা আসামি মারজাহান আক্তার সুমিকে তালাক দেয়। স্কুলে যাতায়াতের সুবিধার্থে ভিকটিম তার মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। বিভিন্ন সময়ে ভিকটিম তার দাদার বাসায় গেলে তার মা (আসামি) এর চারিত্রিক দোষের কথা বলত। এ কারণে ভিকটিমকে প্রায়ই তার মা মারধর ও নির্যাতন করত।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিকটিমের ইচ্ছা ছিল সে এসএসসি পাশের পর চৌমুহনী কলেজে ভর্তি হয়ে স্থায়ীভাবে তার দাদার বাসায় থাকবে। ২০২১ সালের ১৭ অক্টোবর ভিকটিমের মা তার দাদার কাছে ফোন দিয়ে জানায় ভিকটিমকে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের দাদা মো. খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা নোয়াখালী বরাবর হস্তান্তর করা হয়েছে।

আরও খবর