জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম শিক্ষা বৃত্তি ও চেক প্রদান


নোয়াখালীতে শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর মধ্যে চেক, সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়েছে।


শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।  


পুলিশ কেজি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এসময় পুলিশ কেজি স্কুল ও কলেজের কোঅর্ডিনেটর সীমা পরভীন নিশি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, পুলিশ কেজি স্কুল ও কলেজের এডজুটেন্ট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 


বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সারিক হাসিন অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমাদের জন্য আজকে আনন্দের দিন। প্রায় দুই হাজার অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে আমরা ৫০ জন বৃত্তি পেয়েছি। যার অনুভূতি প্রকাশ করে শেষ করা যাবে না। আমি আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।


অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিভাবক সাংবাদিক আবু নাছের মঞ্জু বলেন, শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম শিক্ষা বৃত্তি পরীক্ষা খুবই তাৎপর্যপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। তিনি তখন অস্ত্রাগার খুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের। পরবর্তীতে তাকে সপরিবারে কুমিল্লা ক্যান্টনমেন্টে হত্যা করা হয়। এমন মহান মানুষের নামে শিক্ষাবৃত্তি সত্যিই তাৎপর্যপূর্ণ। 


প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন,১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য গুণীজনের আত্মত্যাগ ও সাহসিকতার ইতিবৃত্ত রয়েছে। এমনই একজন মহান ও চির অবিনশ্বর ব্যক্তি শহীদ পুলিশ সুপার আবদুল হাকীম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ শুরু হলে তিনি বীর মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্রাগার থেকে নিজ হাতে অস্ত্র তুলে দেন। পাক হানাদার বাহিনী বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার আবদুল হাকীমকে ১৯৭১ সালের ৯ই মে তাঁর নিজ কর্মস্থল থেকে স্বপরিবারে নিয়ে যায় এবং নির্মমভাবে সকলকে হত্যা করে। এই দেশপ্রেমিক মহান বীরের স্মৃতিকে চির স্মরণীয় করে রাখার জন্য এবং তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য এই শিক্ষা বৃত্তির প্রবর্তন করেছি।


আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চেক, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেওয়া হয়। এসময়  বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর