জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বেগমগঞ্জে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতিস্তম্ভ সংস্কারের অভাবে বেহাল দশা

রুহুল আমিন স্মৃতি স্তম্ভের দশা। ছবি: দেশচিত্র


স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা তুলে ধরার জন্য বিগত ২০০০ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বেগমগঞ্জ চৌরাস্তায়  স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা একটি ভাস্কর্য এবং রুহুল আমিনের ছবি সংযুক্ত করা হয়। রাতে যেন পথচারী ও যানবাহনের যাত্রীরা রুহুল আমিনের ছবি দেখতে পান সেজন্য স্মৃতিস্তম্ভের ৪ পাশে লাইটিং ও পানির ফোয়ারাও নির্মাণ করা হয়। এর দেখ ভালের দায়িত্ব দেয়া হয় চৌমুহনী পৌরসভাকে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা আর অযত্নে স্মৃতিস্তম্ভটি এখন তার সৌন্দর্য হারিয়েছে। আশে পাশে অপরিচ্ছন্ন পরিবেশ। স্মৃতিস্তম্বটি প্রায়ই সময় ঢেকে থাকে বিভিন্ন রাজনৈতিক নেতার পোস্টার ও ব্যানারে। দেখে বোঝার উপায় নেই এটি শহীদ স্মৃতিস্তম্ভ। 


বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী বলেন, নোয়াখালীর গৌরব শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতি রক্ষার্থে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তা তদারকির অভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে। রাতে ঝলমলে আলো আর পানির ফোয়ারার ব্যবস্থা করা হলেও লাইট ও পানির মোটর চুরি হয়ে গেছে। বর্তমানে নেশাগ্রস্ত লোকজনের আড্ডা খানায় পরিণত হয়েছে এটি।'তিনি দ্রত স্মৃতিস্তম্বটি পুনঃনির্মাণ ও এর সংস্কার করে এর রক্ষণাবেক্ষণের দাবি জানান।

সচেতন এলাকাবাসীর দাবী বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন দেশের সূর্য সন্তান। তার স্মৃতিস্তম্ভ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে রুহুল আমিনের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। 


উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য যে সাতজন বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয়েছিলেন তাঁদের মধ্যে এক সময়ের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বর্তমানে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের বাগপাঁচড়া (বর্তমানে শহীদ রুহুল আমিন নগর) গ্রামের রুহুল আমিন একজন। বিজয় চূড়ান্ত হওয়ার মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনার রূপসায় সম্মুখ যুদ্ধে শহীদ হন এই বীর যোদ্ধা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগমগঞ্জের চৌরাস্তায় নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভ।


আরও খবর