জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়ায় এইচ এম ইব্রাহিম এর নিজ বাড়িতে ২৯ নভেম্বর (বুধবার) রাত ১০ টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 


চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করেন। 


উক্ত মত বিনিময় সভায় তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলে  তাৎক্ষনিক উপজেলা আ’লীগের একটি অংশ সভা বয়কট করে চলে যান। পরে এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের নিজ বাড়িতে উপজেলা আ’লীগের ওই অংশ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।



উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানসহ সকল বিদ্রোহী নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন (ভিপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউপি চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাট পুকুরিয়া- ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিকা রোজী শাহিন, আ’লীগ নেতা খোরশেদ আলমসহ উপজেলা ও পৌর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর