জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনায় কিশোর গ্যাংক ৯ সদস্য গ্রেপ্তার

বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনায় কিশোর গ্যাংক ৯ সদস্য গ্রেপ্তার



বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনায় কিশোর গ্যাংক ৯ সদস্য গ্রেপ্তার


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনাকালে পৃষ্ঠপোষক সহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  এ সময় তাদের থেকে লাঠি,পাইপ সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালং সংলগ্ন জহির সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক মো.নাজমুল ইসলাম ওরফে রাসেল (২৩) মো. রিশাত (২২) মো.মাহফুজুর রহমান ওরফে  হৃদয় (২৩) মো.শাহপরান ওরফে আয়মন (২৩) মো. মঈন উদ্দিন (২২) মো.পিয়াল হাসান (২২) মো.ইয়াছিন আরাফাত (২১) মো.নাজিম উদ্দিন (২৪) মো.রাসেল (২৫)।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের


সদস্য। তাদের পৃষ্ঠপোষক নাজমুল ইসলাম রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক অস্ত্র মামলার আসামি।  তার নেতৃত্বে সোমবার ভোর রাতের দিকে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশে প্রস্ততি গ্রহণের জন্য তারা উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালং সংলগ্ন জহির সুপার মার্কেটের তৃতীয়  তলায় একত্রিত হয়েছিল।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও তারা দীর্ঘদিন যাবত রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে আতংক সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে উপজেলার ছয়ানি, জিরতলী, আলাইয়ারপুর ও আশপাশের এলাকায় ছিনতাই ও অরাজকতা সৃষ্টি করে আসছিল।


র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও খবর