শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

বিএনপি-জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না : শিরীন আখতার



জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছে সরকার। অনুমতি নিয়ে প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে। এছাড়াও তারা জ্বালাও পোড়াও করেছে। তারাই আবার হরতাল দিয়েছে। বিএনপির হরতাল মানুষ প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগে জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন আখতার আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাতে জাতীয় সমাজতান্ত্রিক দল ঐক্যবদ্ধ। কোনোভাবেই বিএনপি-জামায়াতকে সফল হতে দেওয়া যাবে না। যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারা দেশের শত্রু ও দশের শত্রু।

সেনবাগ উপজেলা জাসদের সভাপতি মো. গিয়াস উদ্দিন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন,  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন , জাসদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, নোয়াখালী জেলা জাসদের সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ, জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশী, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আল ফয়সাল, এসএম রহিম উল্যাহ প্রমুখ । 


অনুষ্ঠান শেষে জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। 
আরও খবর