শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

অপহরণের ৪দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার-৩

অপহরণের ৪দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার-৩



অপহরণের ৪দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার-৩


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক কিশোরীকে (১৭) অপহরণের অভিযোগ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  


গ্রেফতাররা হলেন, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব লামছি গ্রামের আবদুল হালিমের ছেলে মো.সুজন মিয়া (২৯) উত্তর পূর্ব লামছি আবুল হাসেমরে ছেলে মো.ফারুক (২২) ও একই ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে মো.ইব্রাহীম (৩০)।  


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, একই দিন সকালের দিকে উপজেলার পূর্ব লামছি গ্রামের মজিদের হাট থেকে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে।    


পুলিশ জানায়,গত রোববার ২২ অক্টোবর দুপুর ৩টার দিকে উপজেলার লেদু কোম্পানীর হাট এলাকা থেকে অজ্ঞাত আসামিরা সিএনজি যোগে কিশারীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দী সহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর