শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

বেসরকারি হাসপাতালের তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুদ্ধ বিনিয়োগকারীরা


 দীর্ঘ দিন ধরে কোন সুফল না পাওয়া ক্ষুদ্র বিনিয়োগকারীরা তালা ঝুলিয়ে দিয়েছে একটি বেসরকারি হাসপাতালে। 


নোয়াখালীর চাটখিল বাজারে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত চাটখিল চক্ষুও জেনারেল হাসপাতালে  তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালটির ক্ষুদ্ধ বিনিয়োগকারীরা এই তালা ঝুলিয়ে দেয়। 


তারা বলছেন গত ৮ বছর আগে ১ কোটি ৬৯ লাখ টাকা বিনিয়োগ।বিনিয়োগ করে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত আট বছরে বিনিয়োগকারীরা হাসপাতালটি থেকে একটি টাকাও ফেরত পায়নি।


বিনিয়োগকারীরা আরো বলছেন, এই নিয়ে তারা থানায় অভিযোগ করেছেন কিন্তু এটা নিয়েও চলছে নানা টালবাহানা। 


এদিকে যাদের প্রতি বিনিয়োগকারীদের অভিযোগ সেই অংশ পরবর্তীতে হাসপাতালে এসে তারাও আরেকটি করে তালা ঝুলিয়ে দেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে চাটখিল থানা পুলিশের একটি দল এসে হস্তক্ষেপ করে।


পুলিশ বলছে তারা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

অপরদিকে অভিযোগের আঙ্গুল উঠা সালেহ আহমেদ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।


 চাটখিল বেসরকারি হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি এবং জেলা বিএমএর সভাপতি ডাঃ মুহাম্মদ নোমান বলেছেন হাসপাতালটির কোনো পক্ষই তার কাছে সমাধান কল্পে কোন অভিযোগ করেননি। 


সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, সুষ্ঠু সমাধানকল্পে তারা তাদের বিনিয়োগ ফেরত পেতে চান। এইজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর