শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ

চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ



নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখের বিরুদ্ধে সরকারি সুবিধা প্রদানের নামে জনগনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাদের বহিষ্কারপূর্বক আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়–মিছিল করেছে ইউনিয়নবাসী।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পাঁচ সহস্রাধিক সাধারণ নারী-পুরুষ এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।


এসময় ইউপি সদস্য আবুল কাশেম,আবু তাহের, রায়হান পাটোয়ারী ও শেফালী বেগমসহ ভুক্তভোগী সাধারণ মানুষ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শালিস বাণিজ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিউবওয়েল স্থাপন, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড প্রদানসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের জনসাধারণের কাছ থেকে ২ হাজার থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়া এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলে মাদক ব্যবসা, বালু উত্তোলন ও নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন।


সম্প্রতি তাদের এসব অনিয়মের বিরুদ্ধে আমাদের জনপ্রিয় চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম প্রতিবাদ করে এলাকায় এলাকায় মাইকিং করে সরকারি সুবিধা প্রদানে কোন ধরনের আর্থিক লেন-দেন করতে জনসাধারণকে নির্দেশ প্রদান করেন এবং মাদক, জুয়া, ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। চেয়ারম্যানের এই প্রতিবাদকে কেন্দ্র করে ওই দুর্নীতিবাজ ইউপি সদস্যরা চেয়ারম্যানরে বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের করে অপপ্রচার চালাচ্ছে। এ সময় বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের ও অপপ্রচারের প্রতিবাদ জানান।

আরও খবর