কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

অসহায় মানুষের আস্থার ঠিকানা - অনামিকা আজম ফাউন্ডেশন


 অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতি বদ্ধ হয়ে নিরলস ভাবে একঝাঁক উদীয়মান তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন আলোচীত স্বেচ্ছাসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশন।


মানুষের কল্যানে হতদরিদ্র মানুষের মাঝে সেবার উদ্যোগ নিয়ে সুদূর যুক্তরাজ্য থেকে নিজ পৃষ্ঠপোষকতা চালিয়ে যাচ্ছেন সমাজের অবহেলিত হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন শ্রেণির সহযোগিতা। 


যিনি, নিজ অর্থায়নে মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তিনি হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দশনী টগবার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আজমের সূযোগ্য কন্যা যুক্তরাজ্য প্রবাসী অনামিকা আজম। 


একজন নারী হয়েও যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রেখে, সমাজের অসহায়দের সেবা করে যাচ্ছেন, মানবতার আলোর দিশারী খ্যাত অনামিকা আজম। তিনি একজন মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান। 


দেশে করোনা কালিন সময়ের পর থেকে হাজারো পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে অসহায়দের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রীর। অনামিকা আজম ফাউন্ডেশন কাজ করছেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষ , অসহায়, অনাথ, এতিম, ও পথশিশুদের নিয়ে।


নোয়াখালী জেলা সহ দেশের বিভিন্ন জেলায় এবং বিভাগীয় অঞ্চলে পৌঁছে গেছে অনামিকা আজমের মানবতার সেবা, অনলাইন ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী কর্মীদের দিয়ে আর্থিক সহায়তা, মসজিদ মাদ্রাসা ও সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছেন নগদ অর্থ, ক্রীড়া সামগ্রী, কম্বল, ধর্মীয় গ্রন্থ আল কোরআন, স্কুল ব্যাগ গাইড, ও শিক্ষা উপকরণ সামগ্রী।

গৃহহীন অনেক পরিবারের মাঝে করে দিয়েছেন ঘর নির্মাণ সহ অন্যান্য সামগ্রী।


জটিল রোগীদের কে চিকিৎসার খরচ, প্রতিবন্ধী ও তার পরিবারের মাঝে  একসাথে ২/৩ মাসের খাদ্য সামগ্রী। এবং নারীদের কর্মসংস্থানের জন্য ফ্রি সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন সেবা প্রদান করে আসছেন। 


মানবতার আলোর দিশারী খ্যাত অনামিকা আজম যুক্তরাজ্যে বসবাস করছেন। পিতার স্বপ্নকে বাস্তবায়নের জন্য সামাজিক কাজগুলো করে বর্তমানে সবার কাছে প্রশংসায় কুড়িয়েছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান  অনামিকা আজম আমাদেরকে মুঠো ফোনে জানান, পৃথিবীতে যত সেবা রয়েছে, তার মধ্যে উত্তম  মানবতার সেবাই। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

Tag
আরও খবর