কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

আ.লীগ নেতার মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ


আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সেনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দিকে চাটখিল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ৫শতাধিক নেতাকর্মিদের মাঝে ২ হাজার টাকা করে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয় এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে নেতাকর্মিদের পুরস্কৃত করা হয়।


বিশিষ্ট ব্যবসায়ী অরচার্ড গ্রুফের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী।


সভাপতির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার শৈশব-কৈশর কেটেছে চাটখিলে।কর্মজীবনে আমি প্রায় লক্ষাধিক লোককে বিদেশ পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আল্লাহ যদি আমার আপনাদের সেবা করার তৌফিক দান করে তাহলে আমি চাটখিলবাসীর জন্য কর্মসংস্থার ব্যবস্থা করবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্রকারীরা হারাতে পারবে না।


এ সময় আরো বক্তব্য রাখেন, চাটখিল মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার মেরী,বদলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব প্রমূখ।

আরও খবর