কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সম্পত্তি জবরদখলে বাধা দেওয়ায় আহত-১, গ্রেফতার-১



 সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই আবদুর রাজ্জাক (৬০) কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শিবপুর গ্রামে হরিয়া বাড়িতে ১৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।


আহত আবদুর রাজ্জাক এর জৈষ্ঠ্য কন্যা রিনা আক্তার সাংবাদিকদের জানান, আমার চাচা শহীদ উল্যা আমাদের গাছ থেকে সুপারি পাড়ার সময় আমার বাবা বাধা দিলে, অতর্কিত ভাবে হামলা করে এবং হাতে থাকা দা দিয়ে আমার বাবার মাথায় কুপিয়ে জখম করে। আমরা আমার  বাবাকে উদ্ধার করে, রক্তাক্ত অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এর আগেও আমার বাবাকে দূবার আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। 


আহত আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে প্রবাসী আরিফ সাংবাদিকদের জানায়, আমি প্রবাসে বসবাস করছি। বিগত কয়েক বছর থেকে বিষয়টি আদালতে মামলা বিচারাধীন। আমার চাচা আমার বাবাকে বিভিন্ন সময় লাঞ্চিত ও হামলা করে। সুস্থ তদন্তের মাধ্যমে বিষয়টি সমস্যা সমাধানে স্থানীয় জন প্রশাসন ও  সমাজের সহযোগিতা কামনা করছি। 


এ ঘটনায় সম্পর্কে চাটখিল থানা অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বিষয় টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে অভিযুক্ত একমাত্র আসামী শহীদ উল্যাক গ্রেফতার করা হয়েছে বলে জানান। 

 

Tag
আরও খবর