কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল

যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল



যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল 


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী। 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক যুবলীগ নেতাকে বেধড়ক মারধর ও গুলি করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। 


বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজলার চরজব্বার ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের চেউয়াখালী বাজারে এ কর্মসূচি পালন করে আহত যুবলীগ নেতা মো. হোসেনের স্বজন ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চেউয়াখালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী। 


এসময় বিক্ষোভ সমাবশে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মানিক, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ইউনিয়ন যুবলীগর আহবায়ক  মো. বদিউল আলম, আহত হোসেনের পিতা জামাল উদ্দিন।


এসময় তারা অভিযোগ করেন, মূলত গত ইউপি নির্বাচন নৌকায় ভোট করায় যুবলীগ নেতা মো. হোসেনের উপর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী  মাো. ওমর ফারুক ও তার সমর্থকরা ক্ষিপ্ত ছিল । গত ১২ সেপ্টম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চেউয়াখালী বাজারের একটি চায়ের দোকানে চেয়ারম্যান অনুসারী এক যুবকের সাথে হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যান ওমর ফারুক ওই দোকানে এসে তার পেটে পিস্তল ঠেকিয়ে তার নিজ গাড়িতে করে উঠিয় নিয়ে যায়। তারপর একটি বাগান বাড়িতে নিয়ে দুই পায়ে গুলি করে চেয়ারম্যান। এরপর গুলিবিদ্ধ স্হানে তারকাটা ঢুকিয়ে দয়। ওই সময় চেয়ারম্যান মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। তারপর চৌকিদার নুরউদ্দিনক দিয়ে হাসপাতাল পাঠায়। আহত মো. হোসেন নাোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন। এ ঘটনায় স্হানীয় সাংসদ ও প্রশাসনর হস্তক্ষপ কামনা করেন স্হানীয় আওয়ামী লীগর নেতাকর্মিরা।


এ বিষয় চর জবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক অভিযোগ অস্বীকার কর বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। প্রকৃত পক্ষে আমি হোসেন নামে ওই যুবককে চিনি না। কখনও দেখিওনি। চুরির অভিযাগে স্হানীয়রা তাকে আটক করে আমাকে খবর দিলে আমি চৌকিদার পাঠিয়ে তাকে হাসপাতাল পাঠানোর ব্যবস্হা করি।

আরও খবর