কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সোনাইমুড়িতে আমার স্মৃতি আমার কথা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সোনাইমুড়ী অন্ধ কল্যান সমিতি চক্ষু হাসপাতাল মিলনায়তনে,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া রচিত ‘আমার স্মৃতি আমার কথা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বইটিতে যুদ্ধকালীন সংগ্রামের শুরু থেকে মুক্তিযুদ্ধে দুঃসহ স্মৃতির কথা, দুইজন মুক্তিযোদ্ধার জীবন উৎসর্গের করুন পরিস্থিতি,বর্তমান রাজনীতি,মুক্তিযুদ্ধকালীণ তিনদিনের দিনপঞ্জি,মুক্তিযুদ্ধে তথ্য কণিকা,মুক্ত নোয়াখালী, মুজিব বাহীনি (বিএলএফ) গঠন,জাসদ রাজনীতি, বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখা, জেল জীবনের স্মৃতি, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি,গণপাঠাগার সহ বিভিন্ন বিষয় নিবিড়ভাবে তুলে ধরা হয়েছে।


উক্ত প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার–উল–আলম। নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মো. রফিক উল্যার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন,প্রকাশনা উৎসব কমিটির সদস্য সচিব মনীন্দ্র কুমার মজুমদার ও গ্রন্থের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন চৌমুহনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা শাখার কমিশনার প্রফেসর আবুল বাশার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত সচিব (অব) বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মিলন,অতিরিক্ত সচিব (অব) আতাউর রহমান,সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সিনিয়র সহ–সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বাহার, হাতিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, নোয়াখালী জেলা মাধ্যমিক স্কুল সমিতির সভাপতি আবুল কাসেম সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও পরিবারবর্গ


নিজ অনুভুতি প্রকাশ করে বইয়ের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা অর্জনে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম। আমি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করি। আমার অনেক অর্জন ও অনেক কস্টের স্মৃতি রয়েছে। জীবনের নিয়মে আমরা সবাই একদিন চলে যাব কিন্তু তার আগে জীবনের কিছু স্মৃতি ও অনুস্মৃতি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি তাহলে তারা জানবে এ দেশ কিভাবে কারা বাস্তবায়ন করে গেছেন। উত্তরাধিকারিদের ওপর নতুন প্রজন্মের ওপর স্বাধীনতা রক্ষার দায় বর্তাবে। আর এ তাগিদেই বইটি লেখা আমার প্রয়াস ছিল।


মুখ্য আলোচক চৌমুহনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার বলেন ,মহান মুক্তিযুদ্ধে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ও একজন সফল সংগঠক হিসেবে গোলাম মোস্তফা ভূঁইয়া পরিচিত। মুক্তিযুদ্ধের পরবর্তী রাজনৈতিক আস্থায় সমাজ পরিবর্তনের অঙ্গিকার তাঁর অবস্থানই প্রমাণ করে। একজন নিবেদিত প্রাণ গণমানুষের মুক্তির জন্য লড়ে যাওয়া এবং সংগঠিত করার প্রত্যয় তাঁর মধ্যে আমরা দেখতে পাই।


বিশেষ অতিথি অতিরিক্ত সচিব (অব) আতাউর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া একজন সৎ, পরোপকারী ও নিবেদিত সমাজকর্মী। নির্লোভ এ মানুষটির মধ্যে যদি লোভ লালসা থাকতো তাহলে আরও ওপরে ওঠতে পারতো। ২০০৭ সালে আমি সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার থাকাকালীন সাদা মনের একজন মানুষ হিসেবে তাঁর নাম লিখিত প্রস্তাব আকারে মন্ত্রনালয়ে পাঠিয়েছিলাম।


প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার–উল–আলম বলেন, মানুষের জীবনকাল অনেক ছোট কিন্তু তার কর্মকাল অনেক বড়। একাগ্রতা, অধ্যাবসায়, অলসতা যার ভিতরে নেই, শৃঙ্খলা, সবচেয়ে বড় হলো সততা। এ প্রতিটি গুনের অধিকারী বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া। আর তাই তিনি কখনো মারা যাবেন না। তিনি এ সমাজের মানুষরে মাঝে বেঁচে থাকবেন তাঁর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তী মানুষের কল্যাণে সমাজ বিনির্মানে তাঁর কর্মের মধ্যে দিয়ে।


‘আমার স্মৃতি আমার কথা’ বইটির প্রকাশক রাবেয়া বসরী সুবর্ণা। ১৯০ পৃষ্ঠার বইটির মুল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা

আরও খবর