শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোয়া ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ প্রায় দুই বছর যাবত


বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মামুনুল হকসহ বহু আলেম ওলামাদের বন্দি করে রেখেছে। পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি দিতে হবে। শুক্রবার (৭ এপ্রিল) মৌলভীবাজার শহরের কুসুমবাগস্থ শাহ মোস্তফা পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।


বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকের নিঃশর্ত মুক্তি এবং কারাবন্দি সকল আলেম উলামাদের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সম্পাদক (সংগঠন বিভাগ) মাওলানা ফজলুর রহমান।


যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লাহ এর সভাপতিত্বে ও সম্পাদক (সংগঠন বিভাগ) মাওলানা শাহ মুহাম্মদ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় বায়তুল ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ, মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াজিদ, জেলা ইমাম সমিতির সদস্য সচিব মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি জুবায়ের আহমদ জুবেল, যুবদলের মৌলভীবাজার সহ-সাধারণ সম্পাদক মুহা: শাহিন আহমদ, যুব অধিকার পরিষদের জেলা সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ হাসান তুহিন, ছাত্র জমিয়ত জেলা সাধারণ সম্পাদক মাহদি হাসান। 


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ছড়াকার হাসান মাহমুদ এবং নাশিদ শিল্পী মাওলানা তানজির আহমদ, তরুণ আলেম মাওলানা সাদিকুর রাহমান, যুব মজলিসেের জেলা সহ-সভাপতি শামসুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম তালহা, শহর শাখার দায়িত্বশীল মাওলানা নুরুল হুদা, মাওলানা আব্দুস সামাদ সুমন, কমলগঞ্জ থানার সংগঠন সম্পাদক জাবির আল মাহমুদ, শ্রীমঙ্গল থানার দায়িত্বশীল মুহা: আব্দুস সামাদ, মাওলানা আতিক আল হাসান, সদর উপজেলা সদস্য মোঃ নাইম আহমদ, মহসিন আজাদ, খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল মু. মুজাহিদুল ইসলাম , আতাউর রহমান তামিম, জুনাইদ আহমদ সাকিব, আবাবিল সাংস্কৃতিক ফোরাম এর দায়িত্বশীল মাও: মিজানুর রাহমান, হাফেজ শাহ মাশকুর আহমদ প্রমুখ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে