শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঠাকুরগাঁওয়ে শিক্ষক কর্তৃক ছাত্রীকে শালীনতার বিরুদ্ধে মানববন্ধন


ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃক অনার্স ২য় বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানি, অশ্লীল ছবি তোলা, অপহরণ ও ধর্ষণ চেষ্টার প্রতিবাদ এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী এবং এলাকাবাসীর আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া বশভাংগা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীর বাবা, সহপাঠী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্যে বলেন, বসভাঙ্গা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তারুল ইসলাম মুক্তা দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই ছাত্রীকে পড়িয়ে আসছিলেন। বিভিন্ন ভাবে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তিনি ভুক্তভোগী ছাত্রীকে অপহরণ করে অশ্লীল ছবি তোলেন এবং ধর্ষণের চেষ্টা করেন।


এর আগেও তিনি তার বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রীকে যৌন হয়রানি করেন যা ওই ছাত্রীদের পরিবার মান সম্মানের ভয়ে মুখ খোলেনি। এখন তিনি মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন। এ ধরনের কুরুচিপূর্ণ মানুষ শিক্ষক হিসেবে বহাল থাকতে পারেন না বলে জানান বক্তারা। এছাড়াও তাকে দ্রুত আইনের আওতায় এনে তার যথোপযুক্ত শাস্তির দাবীও জানান বক্তারা।


এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুক্তারুল ইসলাম মুক্তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী তামান্না অক্তার লাকী জানান, মুক্তারুল ইসলাম বাসায় নেই এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি একজন আদর্শ শিক্ষক। এলাকার এবং বিদ্যালয়ের একটি কুচক্রি মহল তাকে ফাসানোর জন্যই এসব করছে। এছাড়াও এ বিষয়ে মোটা অংকের টাকা দিয়ে সমাধানের ব্যাপরটিও মিথ্যা বলে তিনি জানান।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে