জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার ধর্মপাশায় পুলিশের ওপর হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার শ্রীমঙ্গলে মৃত মুরগি বিক্রি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে দোকান মালিকের সংবাদ সম্মেলন ঘুষের অভিযোগে ফিংড়ী ভূমি অফিসে তোলপাড় জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার

নোয়াখালীর সদরে ভিডিও এডিটিং ও শেরওয়ানী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত



নোয়াখালী সদর উপজেলার মাইজদী মসজিদ মোড়ের একটি ভিডিও এডিটিং ও শেরওয়ানী দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানে থাকা আনুমানিক ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বুধবার (০৫ এপ্রিল ) দিনগত রাত পৌনে ১২ টায় মাইজদী বড় মসজিদ মোড়ের আর এস ভিডিও এন্ড শেরওয়ানি হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্হানীয়রা জানান, রাত পৌনে ১২টায় দোকানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ৩০ মিনিটের প্রচেষ্টা এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে থাকা উন্নতমানের বেশকয়েকটি ক্যামেরা, প্রজেক্টর, এডিটিং প্যানেল, কম্পিউটার, কয়েক শতাধিক শেরওয়ানি, ইভেন্ট ম্যানেজম্যান্ট সামগ্রীসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।


জানা যায়, মানুষ থেকে ধারদেনা এবং ব্যাংক লোন নিয়ে কিছুদিন আগে দোকানে মালামাল তুলেছেন, কিন্তু হঠাৎ করে ভয়াবহ অগ্নিকান্ডে সব হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন আর এস ভিডিও এন্ড শেরওয়ানী হাউজের কর্ণধার রিপন মাহমুদ।


অগ্নিকাণ্ডে ড্রীম লিংক ট্যুরস এন্ড ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠানেও কিছু ক্ষয়-ক্ষতি হয়। তবে মালিকপক্ষ না থাকায় ক্ষতির পরিমান জানা যায়নি। পাশাপাশি আশােপাশে থাকা হলি ফুড এবং আয়োজন বেকারি এন্ড মিষ্টি দোকান সহ ৩/৪ টি দোকানে আগুনের আঁচ লাগলেও বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।


নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাতের খবর পাওয়া মাত্রই ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও খবর





deshchitro-6a8195f72d4ad-160826045031.webp
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

৪ ঘন্টা ১৭ মিনিট আগে