বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ছাত্রীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়, সঙ্গে থাকছে ৭ লাখ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 04:12:49 am

© সংগৃহীত ছবি


কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হেলমুট ভেইথ স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর, ২০২৩। 


কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথ এর স্মরণে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্যই হেলমুট ভেইথ স্কলারশিপ নামক এই ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়।


হেলমুট ভেইথ কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কাজে তাঁর গবেষণার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। সেখানে থাকাকালীন তিনি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন। 


◾ যেসকল বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে: 

* লজিক অ্যান্ড কম্পিউটেশন।

* বিজনেস ইনফরমেটিকস।

* ডেটা সায়েন্স।

* মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং।

* কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।


◾ আবেদনের যোগ্যতা

* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। 

* কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

* হেলমুট ভেইথের রিচার্জ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে।

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 


◾সুযোগ-সুবিধা     

* সম্পূর্ণ স্নাতক ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে। 

* দুই বছর পর্যন্ত বাৎসরিক ৬ হাজার ইউরো ( বাংলাদেশী টাকায় প্রায় ৭ লক্ষ টাকা) দেওয়া হবে। 


◾ প্রয়োজনীয় কাগজপত্র

* পাসপোর্ট।

* সিভি। 

* পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট। 

* একটি কভার লেটার। 

* দুটো মটিভেশনাল লেটার এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা। 

* ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট। 


◾আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf’ দিয়ে ta.ca.neiwut@avokinhcinairp.anna ওয়েবসাইটে পাঠাতে হবে।

 

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.vcla.at/helmut-veith-stipend/

আরও খবর




6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে