শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

মানুষের অধিকারকে পুরোপুরি ভাবে হনন করছে বর্তমান সরকার - ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


বাংলাদেশ এখন অত্যন্ত কঠিন সময় পার করছে। এই দেশে বর্তমানে গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। মানুষের অধিকার কে পুরোপুরি হনন করা হয়েছে। লুন্ঠিত হচ্ছে প্রতি মুহূর্তে ব্যক্তিগত অধিকার, মানবাধিকার এবং সংবিধানকে এখানে প্রতিনিয়ত লংঘন করা হচ্ছে। 


মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আইনজীবী গনের সাথে মতবিনিময় সভায় বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।


তিনি বলেন ঢাকা সহ বিভিন্ন স্থানে বেশ কিছু ব্যক্তিকে ‍র‌্যাল তুলে নিয়ে গেছে যা সম্পূর্ণ বেআইনি। কয়েকদিন আগে নওঁগাতে এক নারী কর্মচারীকে তুলে নিয়ে যাওয়ার পরে র‌্যাব কাস্টড়িতেই মারা যান সেই মহিলাটি। আইনের ভাষায় এটিকে বলা হয় অপহরণ। 



মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে দেশের মানুষের অধিকারসহ সংবাদ কর্মীদের স্বাধীনভাবে লেখার স্বাধীনতা খর্ব করা হচ্ছে। পত্রিকার সম্পাদক সংবাদকর্মীদের বিভিন্ন মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হচ্ছে। 


দ্বাদশ নির্বাচন সম্পর্কে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। আগামী নির্বাচনের জন্য তারা নতুন করে তামাশা শুরু করেছে ‌। আমরা কোন তামাশা নির্বাচন বিশ্বাস করি না ‌। সত্যিকার অর্থে জনগণ যেখানে স্বাধীনভাবে ভোট দিতে পারবে সে নির্বাচন আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। 


বিএনপি'র ১০ দফা নিয়ে তিনি বলেন, এ সরকারের পদত্যাগসহ সংসদ কে বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। 


দ্রব্যমূল্য বৃদ্ধি ও ব্যাংক নিয়ে তিনি বলেন, তারা দাবি করে বাংলাদেশকে নাকি উন্নয়নের রোল মডেল বানিয়েছে। কিন্তু এমন উন্নয়নের রোডমডেল বাংলাদেশ বানিয়েছে যেখানে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে রিজার্ভ ফান্ড হ্যাক হয়ে যাচ্ছে। সমগ্র বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধগতিতে নিয়ন্ত্রণের দিকে তাদের কোন খেয়াল নেই। বঙ্গবাজারে ভয়ানক আগুনে পুরো বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে গেল আগুন নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।


দেশে বিভিন্ন ধরনের এরকম ঘটনা ঘটছে এগুলো নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। 


সেই জন্যেই আমরা গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করছি; আমরা বিশ্বাস করি দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষের আন্দোলন-লড়াইয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠন করতে সক্ষম হব আমরা।


এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ বিএনপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে