অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

‘সুষ্ঠু তদন্ত ও গাফিলতির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:11:22 pm

সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। যাদের গাফিলতির কারণে অগ্নিকাণ্ড হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।


তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখি, এ ধরনের ঘটনায় তদন্ত হয়। প্রতিবেদনও জমা হয়। তবে প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয় না। আমরা মনে করি, সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও যাদের গাফিলতিতে এমন অগ্নিকাণ্ড হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।’


মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও অন্য কর্মকর্তারা।


ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, এখানে প্রায় দুই থেকে তিন হাজার দোকান, সব পুড়ে গেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানাই।

আরও খবর