নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

বিকল্পধারার মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা অনুমোদন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 01:44:17 pm

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব) এম এ মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামিরা হলেন- ঋণগ্রহীতা মো. আকবর হোসেন ও বিআইএফসি ১১ কর্মকর্তা। নিরাপত্তা জামানত ছাড়াই তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা অনুমোদন করা হয়।


মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাহবুব হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। দুদকে অনুমোদন পাওয়া মামলাসহ মান্নানের বিরুদ্ধে ৯টি মামলা করেছে দুদক। এসব মামলায় মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, তার পরিবাররে সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে ১৬৩ কোটি চার লাখ ৬২ হাজার ৯৪১ টাকা আত্মাসাতের অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি মামলা তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুদক।


এর আগে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আব্দুল মাজেদ মেজর (অব) মান্নানের বিরুদ্ধে মামলা করতে কমিশনের কাছে সুপারিশ করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মামলাটি অনুমোদন করে। শিগগির মামলাটি করা হবে বলে জানায় দুদকের এ অনুসন্ধান কর্মকর্তা।


মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব) আব্দুল মান্নান এবং প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণা করে মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের মালিক মো. আকবর হোসেনের নামে নিরাপত্তা জামানত ছাড়াই ছেয় কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখান। ওই টাকা পরিশোধ না করে গ্রাহকের কাছে পাওনা তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাৎ করেন।


এম এ মান্নান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান, ঋণগ্রহীতা মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন, বিআইএফসির পরিচালনা পর্ষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এম জাহাঙ্গীর আলম, মহিউদ্দীন আহমেদ, রইস উদ্দিন আহমেদ, মিসেস রোকেয়া ফেরদৌস, বিআইএফসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ মালিক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী ও সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন।


দুদক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এম এ মান্নান, তার স্ত্রী ও মেয়েসহ তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) অর্থ আত্মসাতের ঘটনায় ৮টি মামলা করেছে দুদক। আজকে আরও একটি মামলা অনুমোদন করা হয়েছে।


৮ মামলার মধ্যে দুটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুদক। অন্যদিকে ছয়টি মামলা এখনও তদন্তাধীন। এসব মামলায় তার বিরুদ্ধে ১৬৩ কোটি চার লাখ ৬২ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।


চলতি বছরে মান্নান, তার স্ত্রী ও মেয়েসহ তার পরিবারের সদস্য ও বিআইএফসি কর্মকর্তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া একটি মামলা অনুমোদন করেছে কমিশন। সর্বশেষ গত ২০ মার্চ ৩৭ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৫৬৭ টাকা আত্মসাতের অভিযোগে মান্নানের বিরুদ্ধে মামলা করে দুদক।

আরও খবর