নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভুয়া ওই ডাক্তারের নাম আব্দুর রহমান (২৪)। তিনি উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১ ঘটিকায় উপজেলার আমিশা ইউনিয়নের ঈদগাঁ আমিন বাজারে সনদ ব্যতীত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগে উপজেলার ঈদগাঁ আমিন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযোগের সত্যতা পেয়ে আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে ভব্যিষতের জন্য সতর্ক করা হয়।
১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২০ ঘন্টা ১২ মিনিট আগে
২১ ঘন্টা ২৬ মিনিট আগে
২১ ঘন্টা ৪৯ মিনিট আগে