তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

র‌্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 06:48:39 am

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিয়ে জার্মানভিত্তিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে যে ভিডিও ডকুমেন্টারি প্রচার করেছে, সেটিকে হাসির খোরাক বলে উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


তিনি বলেছেন, র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে না। সংস্থাটি নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।


সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডয়চে ভেলের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।


তিনি বলেন, র‍্যাব তৈরি হয়েছিল এমন এক সময়, যখন দেশে ব্যাপক সন্ত্রাস ও জঙ্গিবাদ ছিল। সবার মনে আছে এক দিনে ৬৪ জেলার ৬৩ জেলায় ৪৯৫টি বোমাবাজি হয়েছিল। জঙ্গিবাদের জন্য বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল। গাছে লটকে মানুষকে হত্যা করা হয়।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের মনে আছে, বিচারকক্ষে বোমাবাজি হয়। একজন বিদেশি রাষ্ট্রদূত এক জায়গায় বেড়াতে গেছেন, সেখানে বোমাবাজি হয়। মানুষ মারা যায়। তা ছাড়া তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ওপরও হামলা হয়। দেশে বোমাবাজির সংস্কৃতি হয়। এগুলো সবাই শুনেছেন।


আমেরিকা ও ইউরোপের পরামর্শে ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়েছিল উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, প্রথম দিকে র‍্যাব বাড়াবাড়ি করেছে। বর্তমান সময়ে তারা যথেষ্ট পরিপক্ব হয়েছে। র‍্যাব জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কাজ করে। যুক্তরাষ্ট্র এদের প্রশিক্ষণ দিয়েছে। সহযোগিতা করেছে। র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না।


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার জাতিসংঘের কোনো সহযোগিতা নেবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সরকারের কোনো আপত্তি নেই।

আরও খবর