সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

বরিশালে বাম জোটের হরতাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 08:26:43 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বরিশালে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন জোটের নেতারা।


এ সময় সদরের প্রধান বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউদ্দিন জাহাঙ্গীর সড়‌ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।


সমাজতা‌ন্ত্রিক ছাত্র ফ্রন্টের ব‌রিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার জানান, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে দুর্ভোগের সীমা ছাড়িয়েছে।


সরকার একদিকে উন্নয়নের ডামাডোল পেটাচ্ছে, অন্যদিকে দেশ পরিচালনার জন্য আন্তর্জাতিক ব্যাংক থেকে ঋণের আবেদন করছে। এই জাঁতাকলে পড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এ থেকে মুক্তি পেতে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণসহ তেলের দাম কমানোর দাবি সবার।


মু‌দি ব‌্যবসায়ী হরলাল সিকদার ব‌লেন, বাম জোটের দাবির সঙ্গে আমর‌া একমত। প‌রিবহন ভাড়া বাড়া‌নো হ‌য়ে‌ছে হি‌সাব ছাড়া। আগে বাসা থে‌কে দোকা‌নে আস‌তে যে ভাড়া লাগ‌ত, এখন তার দ্বিগুণ লাগ‌ছে। জ্বালানি তে‌লের মূল‌্য আকাশচু‌ম্বী। মানু‌ষের জীবন এখন বিপর্যস্ত।


বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম গণমাধ্যমকে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিক রয়েছে।

আরও খবর