জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ইসলামপুরে স্বেচ্ছাসেবক দলের ৩টি ইউনিয়ন কমিটি অনুমোদন


জামালপুরের ইসলামপুর উপজেলার ৩টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।


গতকাল বুধবার (২৪ আগস্ট) রাত নয়টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে লিখিত কাজগ হস্তান্তর করা হয়।




উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইর্শেদ আলী শেখ এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল স্বাক্ষরিত ৫১ সদস্যবিশিষ্ট প্রতিটি ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে গাইবান্ধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির সোহাগ, সাধারণ সম্পাদক সোহেল মণ্ডল, গোয়ালেরচর ইউনিয়নে হাসিবুল ইসলাম সাবদুল সভাপতি, মোর্শেদ আলম লক্ষী সাধারণ সম্পাদক, চরগোয়ালিনী ইউনিয়নে আতিকুর রহমান সভাপতি এবং মোজাম্মেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।




পৌর শহরের ধর্মকুড়া এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে কমিটি হস্তান্তরের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, যুবদল নেতা ছামিউল হক লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইর্শেদ আলী শেখ এবং সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর