শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মেহেরপুরে হত্যা মামলার রায়ে ৯ জনের ফাঁসির আদেশ।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত কিয়ামুর্দ্দীনের ছেলে আবুজেল ও রফিকুল ইসলাম হত্যা মামলার রায়ে ৯জনের ফাঁসির আদেশ দেন আদালত। দন্ডিতরা হলেন-কাজীপুর গ্রামের আব্দুল হালিম,আতিয়ার রহমান, জালাল উদ্দীন,শরিফুল ইসলাম,শরিক আলী, দবির উদ্দীন, আজিজুল হক, মনির হােসেন ও ফরিদুল ইসলাম।

 

রবিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘােষণা করেন।


মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ জুন সকালে কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার মাঠ থেকে ওই গ্রামের পােস্ট অফিস পাড়ার কিয়ামুর্দ্দীনের দু'ছেলে  আবুজেল (৩৫) ও রফিকুল ইসলাম (৪০) এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ১ দেশীয় অস্ত্র (ধারালাে ফলা) উদ্ধার করা হয়। খবর পেয়ে তৎকালীন মেহেরপুর পুলিশ সুপার আব্দুল্লাহিল বাকি ও র‌্যাব-৬ (গাংনী) ক্যাম্প কমান্ডার লে.সাজ্জাদ রায়হান এবং গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেন। 


মামলার বিবরণে আরাে  জানা গেছে, ২০১২ সালের ৫ জুন কাজীপুর এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান ধরা পড়ে। ওই ঘটনায় কাজীপুর  গ্রামের পােস্ট অফিস পাড়ার কিয়ামুর্দ্দীনের ছেলে আবুজেল ও রফিকুল ইসলামের ফেনসিডিল ধরিয়ে দেওয়ার সঙ্গে হাত রয়েছে এমন অভিযোগ তোলা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ১৫ জুন দিবাগত রাতে বিষয়টি মিমাংসা করবে বলে দুই ভাইকে মোবাইল ফোনে ডেকে নেই আসামীরা।

পরদিন (১৬ জুন) সকালে কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার বাংলাদেশ ভারত ১৪৫ নং/এস-৬ নং সীমানা পোলার এর কাছ থেকে বাংলাদেশ সীমানার ভেতরে দক্ষিণে জনৈক লাল্টুর মরিচ ক্ষেত থেকে তাদের দুই ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দুই সহোদর হত্যার ঘটনায় তাদের বড় বােন জরিনা বেগম বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫। জি আর কেস নং- ৪৩৩/১২। দায়রা নং ১১/২০১৫। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে  চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষে আসামী হালিম, আতিয়ার, জালাল উদ্দীন, শরিফুল ইসলাম, শরিফ, দবির উদ্দিন, আজিজুল, ফরিদ ও মনির নামের ৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। মামলার অপর আসামি আরিফ, রাজিব, আলমেস, হারুন ও ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দেন। মামলার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক। এবং আসামি পক্ষে এ্যাডঃ আতাউল হক, এ কে এম শফিকুল আলম এবং কামরুল হাসান কৌশলী ছিলেন।

Tag
আরও খবর