বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীর ছেলে দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গে ডাকাতের গুলিতে নিহত



দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গে ডাকাতের গুলিতে এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. সোহাগ (৩৫)। 


শনিবার (০১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় জোহানেসবার্গের ব্রি স্ট্রিটের ‘নোয়াখালী সুপার মার্কেটে’ এ ঘটনা ঘটে।


জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীরা দোকানে ডাকাতি শেষে যাওয়ার পথে সোহাগকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


নিহত সোহাগের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে।


ঘটনার বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আলতাফ হোসেন বলেন, রাত ৮টার দিকে নোয়াখালী সুপার মার্কেটে ৬ জন ডাকাত হানা দেয়। এসময় দোকানে থাকা সকল প্রবাসীকে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় দোকানে কর্মরত সিকিউরিটি এক ডাকাতকে আটকের চেষ্টা করে। সে সময় অপর ৫ ডাকাত এলোপাতাড়ি গুলি করলে সোহাগের মাথায় গুলিবিদ্ধ হন। এতে সোহাগ ঘটনাস্থলে প্রাণ হারায়। তার মরদেহ হিলব্রু ক্লিনিকে রাখা হয়েছে।


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য গিয়ে সোহাগ আজ কফিনে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে। 

আরও খবর