তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:29:30 pm

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতৃত্ব দেবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এ দেশ বহু আগেই উন্নত হয়ে যেতো।


শনিবার (১ এপ্রিল) পাবনার সাঁথিয়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ‌্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট‌্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


শামসুল হক টুকু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের লক্ষ‌্যে শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে তথ‌্য, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এরাই আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে এবং ২১০০ সালের ডেল্টা প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।’


তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।’


সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, উপজেলার ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানা শিলা, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।

আরও খবর