যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ক্ষতিপূরণ পেলো ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 12:55:11 pm

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ ক্ষতিপূরণ পেয়েছে।


শনিবার (১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজটি গত বছর ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। অলভিয়া বন্দরের ইনার অ্যাংকরেজে থাকা অবস্থায় ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। পরে ২ মার্চ বিকাল ৫টার দিকে একটি ক্ষেপনাস্ত্র বাংলার সমৃদ্ধি জাহাজে আঘাত হানে। এতে জাহাজে প্রকৌশলী মো. হাদিসুর রহমান মারা যান। একই সঙ্গে জাহাজের ব্রিজরুমসহ সব নেভিগেশন টুলস্ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।


নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পোল্যান্ড ও রোমানিয়ার বাংলাদেশি দূতাবাসের সহায়তায় এবং বিএসসি- এর চেষ্টায় গত বছর ৯ মার্চ জাহাজে থাকা নাবিকদের এবং ১৪ মার্চ প্রকৌশলীর লাশ দেশে আনা হয়। গত ১৬ জুন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের মধ্যে প্রায় সাড়ে সাত কোটি টাকার বিমা দাবির ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।


বিমা চুক্তির ব্লকিং অ্যান্ড ট্রেপ্রি ক্লজ অনুযায়ী ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি সিটিএল সাইকেল শেষ হওয়ার পর বিমাকারী ও পুনঃবিমাকারী দাবির অংক মার্কিন ডলার ২২.৪৮ মিলিয়ন দ্রুত আদায়ের ব্যবস্থা করা হয়।


দাবিকৃত ২২.৪৮ মিলিয়ন হতে বিমা প্রিমিয়াম বাদ দিয়ে বিমাকারী সাধারণ বিমা কর্পোরেশন কর্তৃক বিএসসিকে ১৪.৩৭ মিলিয়ন পরিশোধ করা হয়েছে যা গত ২১ মার্চ বিএসসি’র স্থানীয় ব্যাংকে গৃহীত হয়। সাধারণ বীমা কর্পোরেশন হতে ১৪.৩৭ মিলিয়ন মার্কিন ডলার প্রাপ্তির মাধ্যমে বিএসসি যুদ্ধে ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের বর্তমান বাজার মূল্যের সমপরিমান অর্থ আদায় করতে সক্ষম হয়।

আরও খবর