যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথের ছাত্রী নিহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 07:10:52 am

রাজধানীর লালবাগে কাভার্ডভ্যান চাপায় এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আখতার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ’র শেষ বর্ষের শিক্ষার্থী।


শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে লালবাগের বেড়িবাঁধ এলাকার শামীম গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রী রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন।


লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, আমরা খবর পেয়ে শামীম গার্মেন্টসের সামনে রক্তাক্ত অবস্থায় সানজিদাকে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এরপর রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


তিনি জানান, ওই শিক্ষার্থী রাতে ধানমন্ডি থেকে মোটরসাইকেল নিয়ে তার বাসা কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। লালবাগ গেলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে রাস্তায় ছিটকে পড়েন সানজিদা।


এসআই আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়া মোটরসাইকেলের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি কামরাঙ্গীরচর থাকতেন। তার বাবার নাম আবু তাহের।

আরও খবর