যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ঢাকার বায়ুর মানের আরও উন্নতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 07:02:27 am

রাজধানী ঢাকার বায়ুর মানের আরও কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টা ১৩ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকার স্কোর হচ্ছে ১০৬। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।


একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ৩৩৬ অর্থাৎ বিপজ্জনক। এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন এবং স্কোর হচ্ছে ১৬০ অর্থাৎ অস্বাস্থ্যকর। একই স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। এরপর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর হচ্ছে ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর। তারপরের অবস্থানে রয়েছে চীনের আরও একটি শহর উহান এবং স্কোর হচ্ছে ১৫৭।


একই সময়ে পাকিস্তানের লাহোরের স্কোর ১৫৬ ও ভারতের দিল্লির স্কোর ১৫৩ অর্থাৎ সে দুটি শহরের বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 


৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।বায়ুদূষণ যে কোনো মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। 


রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে।

আরও খবর