ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত ৪

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 06:34:57 am

যুক্তরাষ্ট্রের আরকানসর লিটল রক ও আশপাশের শহরগুলোতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চারজন নিহত ও বহু আহত হয়েছেন।


শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে বেশ কয়েকটি প্রবল টর্নেডো বয়ে যায়, ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএন জানিয়েছে।


ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।


আরকানসর উইনে একটি টর্নেডো আঘাত হানার পর সেখানে অন্তত দুইজনের মৃত্যু হয় বলে সেইন্ট ফ্রান্সিস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন।


এর আগে অঙ্গরাজ্যটির নর্থ লিটল রক থেকে আরও একজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। ইলিনয়ের বেলভিডিয়ারে একটি নাট্যশালার ছাদ ধসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে।


কর্মকর্তারা জানিয়েছেন, লিটল রক এলাকায় টর্নেডোর আঘাতে আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন আর উইনে অনেক মানুষ নিজেদের বাড়িতে আটকা পড়েছেন।


একজন শেরিফ জানিয়েছেন, ইলিনয়ের শেরমানে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


উইন থেকে আসা ফুটেজে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে। বহু বাড়ির ও স্থানীয় একটি স্কুলের ছাদ ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে পড়ে রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে।


উইনের মেয়র জেনিফার হবস সিএনএনকে বলেছেন, “পূর্ব থেকে পশ্চিমে ক্ষয়ক্ষতির একটি লাইন শহরটিকে দুই ভাগে ভাগ করে রেখেছে।”


পরিস্থিতিকে ‘পুরোপুরি বিপর্যয়কর’ বলে বর্ণনা করে উইনের পুলিশ প্রধান জানিয়েছেন, বহু মানুষ ধ্বংসাবশেষের আবর্জনার নিচে আটকা পড়ে আছেন।


লিটল রক, উইন ও আশপাশের শহরগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ছাদ ও দেয়াল ভেঙে, গাড়ি উল্টে পড়ে, গাছ পড়ে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে বহু মানুষ আহত হয়েছেন।


লিটল রক আরকানস অঙ্গরাজ্যের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর। একটি আবহাওয়া চ্যানেলের প্রদর্শিত ফুটেজে নগরীটির বেশ কয়েকটি ব্লকের বহু বাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে বা উড়ে গেছে, রাস্তায় রাস্তায় বহু গাড়ি উল্টে পড়ে আছে বলে দেখা গেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

আরও খবর