শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা'র উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদানের পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ৩টায় এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এমপি উদ্বোধন করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং এমওডিসি ডা. পার্থ সারথি সিংহ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কনসাল্টেন্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ ও অন্যান্য অফিস স্টাফগণ।

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান-ভিডিও কনফারেন্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এমপি বলেছেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের অন্যতম একটা লক্ষ্য জনগণের দ্বার গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়া। সেই লক্ষ্য অর্জনে চিকিৎসা সেবায় নিয়োজিত সকল কর্মচারী ও কর্মকর্তা-কে একযোগে কাজ করার আহবানও জানান মন্ত্রী৷

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান-সপ্তাহে ২ দিন (রবি ও বুধবার) বেলা ৩ টা থেকে ৬টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। এ সময়ে ল্যাব সুবিধাও চালু থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসক 
সার্ভিস চার্জসহ ৩০০ টাকা এবং মেডিকেল অফিসার ২০০ টাকা সরকার নির্ধারিত ফি পরিশোধ করতে হবে রোগীকে। চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি ছোটখাটো সার্জারি ও টেস্টের ব্যবস্থাও রাখা হয়েছে এই ফি'র ভেতরে।

জানা যায়, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দেশের ১২টি জেলা সদর হাসপাতাল এবং ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মধ্যে মৌলভীবাজার জেলার একমাত্র শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে বাছাই করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আজ থেকে উদ্বোধনও করা হয়েছে চিকিৎসা সেবা।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে