তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জয়পুরহাটের সোহেল; ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জনের বাড়ি নোয়াখালী


সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহযাত্রীর মধ্যে আটজন বাংলাদেশী রয়েছেন। যাদের মধ্যে ২ জনের বাড়ি নোয়াখালীতে।


তারা হলেন- জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর মালেক মোল্লার বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে মো: শহিদুল ইসলাম (২৬) ও চাটখিল উপজেলার নাহারখিল ইউনিয়নের পশ্চিম রামনারায়ণপুর ভূঁইয়াজি বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে মো: হেলাল উদ্দিন (৩৪)।


পারিবারিক সূত্রে জানা যায়, ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় মো: শহিদুল ইসলাম। গত বছরের এপ্রিল মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান শহিদুল। সেখানে একটি দোকানে কাজ করতেন তিনি। গতকাল ওমরাহ পালনের জন্য মক্কা নগরীর উদ্দেশ্যে কর্মস্থল থেকে রওনা হলে সড়ক দুর্ঘটনায় নিহত হন শহিদুল। শহিদুলের চাচা বাবুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


অপর দিকে, প্রায় ১ বছর ১ মাস আগে জীবিকা নির্বাহের তাগিদে সৌদি আরবে যান মো: হেলাল উদ্দিন। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছিলেন। ২ ভাই আর ২ বোনের সবার বড় হেলালের হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।


হেলালের কর্মরত কোম্পানী থেকে ওমরা করার জন্য ৪ জন এক সঙ্গে মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হলে সড়ক দুর্ঘটনায় ৩ জনই মারা যান। হেলাল উদ্দিনের ছোট ভাই মো: রিপন হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহযাত্রীর মধ্যে আটজন বাংলাদেশী। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন বাংলাদেশী আহত হয়েছেন বলে জানা গেছে।


সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহ যাত্রীদের বহনকারী ওই বাস ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায় ও এক পর্যায়ে সেটিতে আগুন ধরে এ প্রাণহানির ঘটনা ঘটে।


জানা গেছে, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। বাসের ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে আগুন ধরে যায়।


বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশী। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশী বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও খবর







6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে