সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

© ছবি: বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার ২৮মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদের চত্বরে-২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ও উফশী আউশ ধান আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির। এসময় গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্নী, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া রিভা প্রমুখ।

কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, বিনামূল্যে দুই হাজার কৃষক, কৃষাণীর মাঝে প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। ৪০০জন কৃষক, কৃষাণির মাঝে এক কেজি পরিমাণে পাটের বীজ, বিতরণ করা হয়েছে। গত বছর আউশ ধানের আবাদ ছিল ৩৬০ হেক্টর। এবছর তা বৃদ্ধি পেয়ে ৫৫০ হেক্টরে আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Tag
আরও খবর