যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

স্বাধীনতার সুফলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই, - ফখরুল ইসলাম খান

স্বাধীনতার সুফলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই,         -------ফখরুল ইসলাম খান।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন- স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় সাফল্য। এই অর্জন কোন দল, গোষ্ঠী বা ব্যক্তির অর্জন ছিল না বরং তা ছিল দলমত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল শ্রেণির মানুষের কাঙ্খিত সাফল্য। মহান স্বাধীনতাকে টেকসই ও অর্থবহ করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। 


অদ্য ২৬শে মার্চ রোববার বিকাল ৫ ঘটিকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখা কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব ফখরুল ইসলাম খান উপরোক্ত কথা গুলো বলেন।


উপজেলা সভাপতি কামরুজ্জামান খান ফয়সল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসাইন এর পরিচালনায় আলোচনা সভা এবং ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা, শিক্ষাবিদ মাস্টার আব্দুল কুদ্দুস, উপজেলা প্রধান উপদেষ্টা ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রমিকনেতা পীর ফয়জুল হক ইকবাল।


উপস্থিত ছিলেন উপজেলা উপদেষ্টা বদরুল ইসলাম, আব্দুল মুহিত, মাওলানা লুৎফর রহমান, ট্রাক, শ্রমিকনেতা আব্দুল হান্নান, সিলেট জেলা কাভার্ড ভ্যান ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাজ হোসাইন বাদল, দক্ষিণ সুরমা উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আনহার, দক্ষিণ সুরমা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলী প্রমুখগণ।

Tag
আরও খবর