তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

বিয়ের আশ্বাসে ধর্ষণ, যুবক গ্রেফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:26:38 am

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে বিয়ের আশ্বাস দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব চাকমা (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শনিবার বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


রোববার (২৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।


গ্রেফতার যুবককে রাঙ্গামাটির কোতোয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।


জানা গেছে, ভুক্তভোগী ও আসামি বিপ্লব রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন টিএন্ডটি এলাকায় পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে তাদের পরিচয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২০ সালের নভেম্বরে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন বিপ্লব। ২০২১ সালের ১৫ ডিসেম্বর নোটারী পাবলিকের যৌথ হলফনামামূলে তারা বিয়ে করেন। বিয়ের পর একটি ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। এক পর্যায়ে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করার কথা বলে চট্টগ্রামে চলে যান বিপ্লব। এরপর ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।


র‌্যাব সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ হলে বিয়ের বিষয়টি অস্বীকার করেন বিপ্লব। এ নিয়ে সালিশ ডাকা হলে সেখানে না এসে পালিয়ে থাকেন বিপ্লব। এ ঘটনায় ভুক্তভোগী গত ২৪ মার্চ রাঙামাটির কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।


এরপর শনিবার চট্টগ্রাামের আগ্রাবাদ এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন আসামি বিপ্লব।

আরও খবর