চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 05:44:12 am

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শক্তিশালী টর্নেডোতে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। কিছু শহরে উপড়ে পড়া গাছ এবং ধসে পড়া ভবনে বহু মানুষ চাপা পড়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, ঝড়ে রাজ্যের বেশ কয়েকটি গ্রামীণ শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ার কারণে হাজার হাজার বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন রয়েছে। টর্নেডোজনিত শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ রাজ্যে জীবনযাত্রাকে ব্যাহত করেছে। 


পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফর্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসিসিপির গভর্নর টাট রিভস ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, রাজ্যে আরও কয়েকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে।


রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার জানিয়েছেন, তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি বাইরে যেতে পারেননি। জরুরী বিভাগের কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এক হাজার ৭০০ জন বাসিন্দার এই শহর টর্নেডো দ্বারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 


রোলিং ফোর্কের এক বাসিন্দা সিএনএনকে বলেন, "আমার শহর শেষ।" এই শহরে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও অনেকে।

আরও খবর