হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নৌকা প্রতীকে আগাম ভোট চাইলেন ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, 'সরকার গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে। ভূমিহীনদের দিচ্ছে জমি। সরকার পুষ্টি, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে। সর্বোপরি আওয়ামী লীগ সরকার দেশের মানুষ ও দেশের উন্নয়ন করে যাচ্ছে। এ কারণেই আগামী সংসদ নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন। আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। কারণ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষের কল্যাণ হয়।'

শনিবার (২৫ মার্চ) দুপুরে নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের চেক বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল উপস্থিতি দুঃস্থদের উদ্দেশে বলেন, 'আজকাল অনেকেই বলে,  অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষি পন্যেরও দামও তো চড়া। কৃষকেরা তাদের উৎপাদিত ধান, ভুট্টা, মরিচের দামও বেশি পাচ্ছেন। কৃষি পন্যের দাম বেশি হওয়ায় নিত্যদ্রব্যমূল্য বৃদ্ধিতে সমস্যা হওয়ার কথা নয়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার মানেই জনগণের সরকার, উন্নয়ের সরকার। উন্নয়নের ধারাকে চলমান রাখতেই আগামী সংসদ নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। এটাই আপনাদের প্রতি আমাদের দাবি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।

পরে ৫৩টি দুঃস্থ উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদানের ২৪ লাখ ১০ হাজার টাকার চেক এবং জেলে পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। এর আগে একই মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

আরও খবর