বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি মামুন সাধারণ সম্পাদক শাহজাহান


গত ২০ মার্চ  নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বেলা ১১টায় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। 

সম্মেলন অনুষ্ঠানে এডভোকেট আবদুল আজিম  মানিক ও শাহরিয়ার আলমগীর আলো'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভিপি মমিন উল্যাহ মানিক ।


সভায় প্রধান অতিথি বলেন, আমরা এখনই ঘোষণা দিচ্ছি না, কাউন্সিলরগণের সাথে আলোচনা করে দুই এক দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবো।


শুক্রবার (২৪ মার্চ ) গত সোমবার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মতে কয়েক দিন পর নোয়াখালীর সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের কমিটির সভাপতি এএসএম জাকারিয়া মামুন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পাটোয়ারী কে নির্বাচিত ঘোষণা করে দলীয় প্রজ্ঞাপন জারি করে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ। 


প্রকাশ থাকে যে, সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান এবং সেনবাগ- সোনাইমুড়ী-২ আংশিক আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক। 


এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, সেনবাগ সরকারি কলেজের সাবেক এজিএস ও এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সামছুদ্দীন আহমেদ রিয়াদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ, পৌরসভার কাউন্সিলরগণ,পৌর ও অন্যান্য ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের  নেতাকর্মীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর