অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুর প্রেসক্লাব পাঠাগারকে সমৃদ্ধ করতে মধুপুরবাসী ফেসইবুক গ্রুপের ৫ শতাধিক বই হস্তান্তর

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব গ্রন্থাগার কে সমৃদ্ধ করতে ৫ শতাধিক বই হস্তান্তর করলো এক যুগ বয়সী অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ’।


২৪ মার্চ শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বই হস্তান্তর হয়। 


মধুপুরবাসী ফেসবুক গ্রুপ আয়োজিত বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি এবং গবেষণা ও উচ্চ শিক্ষা বিষয়ক কো অর্ডিনেটর ড. আবু হাদী নুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান আইনজীবী ড. উত্তম কুমার দাস। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য করেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি অধ্যাপক আবদুল আজিজ, আবদুল লতিফ, এস এম শহীদ প্রমুখ। 


আয়োজক সংগঠনের মর্ডারেটর খন্দকার ইসতিয়াক আহমেদ সজীব মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের লক্ষ্য উদ্দেশ্য ও বিগত ১২ বছরের সাংগঠনিক কর্মকান্ড, মানবিক ইভেন্টের চিত্র তুলে ধরেন। এতে আর্থিক মূল্যমানে প্রায় ২৫ লক্ষ টাকার মানবিক কাজ সম্পন্ন হয়েছে।


উল্লেখ্য, মধুপুর প্রেসক্লবের গ্রন্থাগার ও মধুপুরের সাংবাদিকদের সমৃদ্ধ করতে ভাষার মাস ফেব্রুয়ারিতে ভার্চুয়াল সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ বিশেষ ইভেন্ট ঘোষণা করে। সংগঠনের নির্বাহী প্রধান জাপান প্রবাসী হারুন অর রশীদের নেতৃত্বে দেশ ও বিদেশে অবস্থান করা সচেতন নাগরিকদের কাছ থেকে গণমাধ্যম সংশ্লিষ্ট বিশেষ প্রকাশনাসহ গুরুত্বপূর্ণ বই মাস ব্যাপি সংগ্রহ করা হয়। ৫শ ৮৪ টি বই সংগ্রহ শেষে স্বাধীনতার মাসে এগুলো তারা হস্তান্তর করে।

আরও খবর