যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিশ্বনাথে আমির হামজা (রাঃ) জামেয়া হাফিজিয়া মাদরাসা একাডেমির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বিশ্বনাথে আমির হামজা (রাঃ) জামেয়া হাফিজিয়া মাদরাসা একাডেমির  নতুন ভবনের  ভিত্তি প্রস্তর স্থাপন 

তাওহীদ রেসালাত ও আখেরাত শিক্ষার মূল ভিত্তি।

এই শিক্ষা ব্যতিত দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব নয়। সকল ছাত্র ছাত্রীরা উপরোক্ত বিষয় গুলোর প্রতি জ্ঞান অর্জন করে  মহান আল্লাহর পথে দাওয়াতি কাজ করার আহবান জানিয়েছেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান এবং ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক ফজলুর রহমান।

 

তিনি ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের  আলমনগর  হজরত আমির হামজা (রাঃ) জামেয়া হাফিজিয়া মাদ্রাসা একাডেমির চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন পূর্ব  আলোচনা সভা ও দোয়ার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন। 


এতে   তিনি আরো বলেন, এই মাদ্রাসায় বাহির থেকে ছাত্ররা যাতে বসবাস করে লেখাপড়া চালিয়ে যেতে পারে সে জন্য ভবিয্যতে মাদ্রাসা পরিচালকদের, মাদ্রসায় ছাত্রবাস স্হাপনের প্লান রাখার আহবান জানিয়েছেন। 


আলোচনা সভা ও দোয়ার মাহফিলটি অলংকারি ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি ইউ'কের 

  সভাপতি  আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও  সোসাইটির সাধারণ সম্পাদক   আব্দুল মুকছিত আখতারের  সঞ্চালনায় আলোচনা সভায়,

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে  বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও  গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রসার সদ্য অবসর প্রাপ্ত প্রিন্সিপাল শায়েখ আব্দুস সালাম আল মাদানী বলেন, নৈতিক শিক্ষাই  হচ্ছে জাতির মেড়দন্ড। মাদ্রাসা শিক্ষা হচ্ছে নৈতিক শিক্ষার ভিত্তি। তিনি উপস্হিত সকলকে তাদের সন্তানদেরকে জাগতিক ও পরকালীন সফলতার জন্যে মাদ্রসায় লেখাপড়া করানোর আহবান জানিয়েছেন। 


 সভায় আরো বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ( সদ্য প্রয়াত)  সামছুজ্জামান সমছু মিয়া, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, আলহেরা আইডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ডঃ নূরুল ইসলাম বাবুল,

সিলেট স্টার লাইট কলেজের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম, খাজাঞ্চী  ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান  জননেতা নিজাম উদ্দিন সিদ্দিকী,  শিক্ষাবিদ ইমাদ উদ্দিন  অলংকারি  ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী  সমাজসেবক রফিক মিয়া, আমেরিকা প্রবাসী তৈয়ব আলী, যুক্তরাজ্য প্রবাসী মাদরাসা দাতা সদস্য ইফতেখার হোসেন হেফাজত, সৌদিআরব প্রবাসী  আব্দুল খালিক


আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার সুপার  মাওলানা কারী নূর উদ্দিন এবং শুরুতে কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন হাফিজ ছানাওয়ার হোসাইন। 


এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, 

যুক্তরাজ্য প্রবাসী অলংকারি ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি'র ট্রাস্টি  আলী আশরাফ,

বিশ্বনাথ নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের  সভাপতি (৩৭) ও   মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য কন্ট্রাক্টর জাহেদুর রহমান, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা  ময়নুল ইসলাম,

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য  আবুল হোসেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য কামাল আহমদ, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক তৌফিক চৌধুরী,  বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ শাহিন আহমদ রাজু, আব্দুল মনাফ, সংগঠক আলী হোসেন,  পর্তুগাল প্রবাসী মোঃ জুবায়ের আহমদ, শিক্ষানুরাগী রাবেল আহমদ, শিক্ষানুরাগী কালাম আহমদ,

শিক্ষক মাওলানা মাসুক আহমদ, জাহাঙ্গীর কবীর,  মাওলানা শফিকুল ইসলাম মাস্টার নিজাম উদ্দিন, মাস্টার কয়েছ প্রমুখ। 


আলোচনা সভা ও দোয়ার মাহফিলটি সরাসরি লাইভ সম্প্রচার করে এস এন বি টিভি। এস এন বি টিভির পরিচালক এ কে এম তুহেম তিনি নিজে প্রোগ্রামটি সম্প্রচারে সহযোগিতা করেন।

আরও খবর