শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজব প্রতিরোধের বিকল্প নেই- বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব। এ জন্য গুজব প্রতিরোধের কোনো বিকল্প নেই।

বুধবার (২২ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-র আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমাদের দেশের উন্নয়নঅপ্রতিরোধ্য গতিতে চলছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, গুজবের কারণে যেন পিছিয়ে না পড়ি। এটা সঠিকভাবে চললে ২০৪১ সালের অনেক আগেই আমরা গন্তব্যে পৌঁছে যাব।

খাদ্যঘাটতি নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, চালসহ যথেষ্ট খাদ্যদ্রব্য মজুত আছে; যা অন্যান্যবছরের তুলনায় অনেক বেশি; অথচ, গুজবের মাধ্যমে ছড়ানো হয় বাংলাদেশে খাদ্যঘাটতি রয়েছে।

মাহে রমজান উপলক্ষ্যে পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জি এস এম জাফরউল্লাহ্ বলেন, সামনে রমজান মাস, এ মাসে দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মিটিং করতে হয়। পৃথিবীর কোনো মুসলিম দেশে তা করতে হয় না। অন্যান্য মুসলিম দেশের মানুষরা জানে রমজান মাস আসলে পণ্যের দাম কমবে। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা মূল্যবৃদ্ধির গুজব ছড়ায়। তাদের সংখ্যা খুব একটা বেশি না। আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আবার অনেক সময় দেখা যায়, দাম বাড়বে এই ভয়ে অনেকে চাহিদার বেশি পণ্য কিনে থাকে, যারফলে বাজারে পণ্যের সংকট তৈরি হয়। এই কারণে অনেক সময় পণ্যের দাম বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের সময় সরকারের বিভিন্ন কাজের গুজব সৃষ্টি করে একশ্রেণির মানুষ। এদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে।

গণমাধ্যমকর্মীদের সমাজের দর্পণ উল্লেখ করে মতবিনিময় সভায়জি এস এম জাফরউল্লাহ্বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে যদি আমরা গুজব প্রতিরোধ করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।এ জন্য তিনি সবার আগে গণমাধ্যমকর্মীদের গুজব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানেভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের একটি পিলার হতে পারেমন্তব্য করে বিভাগীয় কমিশনারভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদানের জন্যপ্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দস্মার্ট বাংলাদেশবিনির্মাণে গুজব প্রতিরোধেরগুরুত্ব উল্লেখ করে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।

উপপ্রধান তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ, এন, এম, মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (আইসিটি) ড. মোঃ মোকছেদ আলী উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় প্রশাসন, পিআইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়েলা নাসরীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারী।


আরও খবর