বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো গোদাগাড়ী উপজেলা, প্রধানমন্ত্রীর উপহারের বাড়ী পেল ১৩১৬ টি পরিবার

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার (২২মার্চ) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজশাহী জেলার গোদাগাড়ীতে চতুর্থ ধাপে আরো ভূমিহীন ও গৃহহীন ৪০৪ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘরের চাবি ও দলিল। এর মধ্য দিয়েই গোদাগাড়ী উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো।নিজেদের স্থায়ী ঠিকানা পেয়ে মহা খুশি এই ছিন্নমূল মানুষগুলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন।


সকালে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: জানে আলম সভাপতিত্বে করেন স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জানে আলম জানান, প্রধানমন্ত্রী আজ একসাথে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের বাড়ী ও জমির দলিল হস্তান্তরের অনুষ্ঠান করেন। আমরাও একসাথে সেই অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগ দেয়। গোদাগাড়ী উপজেলায় চতুর্থ ধাপে এবার ৪০৪ টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল দেওয়া হলো ভূমিহীন ও গৃহহীনদের। সর্বমোট এ উপজেলায় ১৩১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমির দলিল আনুষ্ঠানিক দেওয়া হলো এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে কোন ভূমিহীন ও গৃহহীনদের তালিকা পাওয়া গেলে তাদেরও ঘর তৈরী করে দেওয়া হবে।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, গোদাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাসিদুল গনি মাসুদ, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান খায়রুল ইসলাম, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহলে রানা, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, চর আষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে গোদাগাড়ী ইউনিয়নে ৮০ টি, মাটিকাটা ইউনিয়নে ৩১টি, মোহনপুর ইউনিয়নে ৪৮টি, পাকড়ী ইউনিয়নে ৬৭ টি, রিশিকুল ইউনিয়নে ১৯ টি, দেওপাড়া ইউনিয়নে ৫৩টি গোগ্রাম ইউনিয়নে ৮৬ টি এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ীর চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাড়ী উপহার পেয়ে কৃতজ্ঞা প্রকাশ করেন উপকার ভোগীরা।



আরও খবর