ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

নতুন শিক্ষাক্রম হবে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 03:18:21 am

সংগৃহীত ছবি


আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রম মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গত মঙ্গলবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী লিখিত এবং মানসী কায়েস ও ফারাহ নাজ অনূদিত ‘DR. ALIM: A MARTYR OF 1971’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


দীপু মনি বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা। তার ওপরে ভিত্তি করে যেন আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধবের পাশাপাশি মানবিক সৃজনশীল মানুষ হয়। বাংলাদেশ যে চেতনা নিয়ে তৈরি হয়েছিল সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা যেন ধারণ করে শিক্ষার্থীরা বড় হতে পারে তার উপযোগী করেই নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।’


দীপু মনি আরও বলেন, ‘আমরা ৭২ এর সংবিধানের কাছাকাছি বর্তমানে যতটুকু যেতে পেরেছি তার থেকেও এখনো অনেক দূর যাওয়ার বাকি আছে। এখনো পাকিস্তানি মনমানসিকতার মানুষ আমাদের চারদিকে রয়েছে তাই সার্বিক শুদ্ধতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের।’


অনুষ্ঠানের মূল বক্তা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সাইদ মোদাচ্ছের আলী বলেন, ‘আমাদের পরিবারে আমরা ঠিকমতো মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি না। আমরা যদি মুক্তিযুদ্ধকে ধরে রাখতে চাই তাহলে ইংরেজিতে বই লিখে দেশে এবং বিদেশে প্রচার করতে হবে।’


যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতরা যেসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল সেসব সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।


শ্যামলী নাসরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল প্রমুখ।


Tag
আরও খবর